আল আমিন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে চানপাড়ায় ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা, আটক আসাদুজ্জামান মানিক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ভুয়া এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন আসাদুজ্জামান মানিক (পিতা: মৃত আমিরুল ইসলাম, সাং: চানপাড়া)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে সবুজ ছায়া এনজিও’র প্রতিনিধি, আবার কখনো আশ্রয় এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ (রবিবার) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।
এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

1

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

2

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

3

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

4

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

5

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

6

ছেলের হাতে পিতার নির্মম খুন

7

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

8

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

9

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

10

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

11

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

12

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

14

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

15

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

16

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

17

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

18

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

19

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

20