নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত সে।মন্তব্য করুন