রূপক মুখার্জি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই বংশের দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল পশ্চিমপাড়া এলাকার মালেক মোল্যা ও দাউদ মোল্যা গ্রুপের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। 
মঙ্গলবার সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার বিরোধপূর্ণ  জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয়পক্ষে কথাকাটি হয়। পরবর্তীতে হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় মালেক মোল্যা পক্ষের মালেক মোল্যা (৮৫) তার ছেলে রসুল মোল্যা (৬০) রমজান মোল্যা (২২) স্ত্রী রাজিয়া (৬৫) বেগম নাতি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫) আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মালেক মোল্যা, রসুল মোল্যা ও রমজান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া একই ঘটনায় প্রতিপক্ষের দাউদ মোল্যার ছেলে আবুল বাশার (২৭) গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, একটি জমিকে কেন্দ্র করে একই বংশের দু’পক্ষ বিরোধের জেরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

1

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

2

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

3

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

4

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

5

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

6

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

7

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

8

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

9

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

10

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

12

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

13

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

15

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

16

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

17

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

18

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

19

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

20