মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় হত্যার বিচারের দাবিতে বিএনপির মানববন্ধন পালিত

নিহতের বোন, ভাই,স্বজন ও গ্রামবাসিরা খাজা মোল্যা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন। রোববার (২৫ মে ২০২৫ ইং) বিকালে লোহাগড়া উপজেলার পারইছাখালী সঃ প্রাথমিক বিদ্যালয় চত্বরে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত খাজা মোল্যার (৪৪) ছোট বোন সুমি বেগম, বড় ভাবি ফাতেমা বেগম, রুমা খানম, বড় ভাই সুরজ মোল্যা বক্তৃতা দেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। অপর দিকে, একই ঘটনায় একইদিন বিকাল ৫ টার দিকে লোহাগড়া উপজেলা ইতনা ইউনিয়নের ইতনা বাজারে বিএনপির ইতনা ইউনিয়ন শাখার সভাপতি হত্যাকারী খুনি মোঃ পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু ও খুনের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদসহ তার বহিষ্কারের দাবিতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে বিএনপির নেতৃবৃন্দ মানববন্দন করেন। এসময় বক্তব্য দেন-লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রহমান রইচ উদ্দিন পলু ইতনা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর মোল্যা, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কামাল সিকদার। তারা ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি  মো.পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু ও খুনের অভিযোগে তার দলীয় পদ  থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রসঙ্গত, লোহাগড়া উপজেলার পারইছাখালী নিজ বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্য বুধবার ( ১৪ মে ২০২৫ ইং) সকাল ৭টা ১৫ ঘটিকার দিকে কুমারডাঙ্গা বাজারে আসেন খাজা মোল্যা। এসময় প্রতিপক্ষের পলাশ তার লোকজনকে নিয়ে খাজা মোল্যার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

1

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

2

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

3

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

4

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

5

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

6

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

7

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

8

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

9

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

10

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

11

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

12

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

13

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

14

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

15

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

16

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

17

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

18

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

19

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

20