কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের পিরোলীতে বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোলী ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আমেরিকার টেক্সাস স্টেট বিএনপির সাধারন সম্পাদক, পিরোলী গ্রামের বাসিন্দা শেখ জহিরুল ইসলাম।পিরোলী ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কাবেজ শেখের সভাপতিত্বে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলতাফ উদ্দিন আনসারী। ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেষ্ঠ্য প্রভাষক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় মাদক ও সন্ত্রাস বিরোধী এ সমাবেশে আরও বক্তব্য দেন পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মো: রেজাউল করিম,জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো: ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ,আলাউদ্দিন শেখ,ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি মো: আলমগীর মোল্যা,যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে বিএনপির নেতা-কর্মীরা বরাবরের মতো সোচ্চার রয়েছেন। পিরোলীতে দলের নাম ব্যবহার করে কেউ মাদকের বেচা-কেনায় জড়িত থাকলে কিংবা সেবন করলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।এছাড়া কেউ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি করলে তাকেও আইন-শৃংখলা রক্ষাবাহিনীর হাতে তুলে দেয়া হবে।দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় সংগঠনবিরোধী এমন কাজে যারা জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোন ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। এ সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে গণস্বাক্ষর নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

1

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

2

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

3

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

4

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

5

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

6

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

7

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

8

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

9

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

10

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

11

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

12

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

13

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

14

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

15

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

16

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

17

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

18

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

19

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

20