জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আরিফ হোসেন
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন গ্রাম কালিকাপুরে  গাছ কাটাকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আহত ভুক্তভোগী মোঃ শাহজাহানের মা সাজেদা বেগম (৬৫)
‎সোমবার (১৭ নভেম্বর ২৫ইং) বিকালে নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হামলায় আহত শাহজাহানের মা সাজেদা বেগম। তিনি জানান, প্রতিপক্ষ একরাম উল্যার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। চলাচলের পথে একটা মেহগনি গাছ থাকায় বাড়িতে একটা রিক্সা ডুকতে পারে না। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আমার ছেলে আহত শাহজাহান একরাম উল্লাকে ডেকে দাড় করিয়ে বদলা দিয়ে  গাছটি কেটে দেন। 

সারাদিন সব ঠিক ছিল বিকালে আমার ছেলে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পিছন থেকে একরাম উল্লার ২ছেলে মামুন ও পলাশ তাকে পথ আটকিয়ে মরিচের গুঁড়ো চোখে মুখে ছিটিয়ে হাতুড়ি ও রড  দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার চেষ্টা করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শোরচিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এসে তাকে জীবিত উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে মাইজদী একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আহতের ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা নং ২০ তাং১৬/১১/২৫ রুজু করেন। মামলা করায় তারা আমাদের হত্যা করার হুমকি দিচ্ছেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় আছি।
‎তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে হামলা কারী আসামিদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবি করেন। 

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ,সাহিদাসহ নার্গিস আক্তার,মরিয়ম ইসলাম এবং মামলার বাদী তার ভাই শাহাদাত হোসেন। 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

1

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

2

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

3

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

4

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

5

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

6

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

7

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

8

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

9

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

10

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

11

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

12

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

13

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

14

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

15

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

16

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

17

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

18

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

19

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

20