জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী ৬,বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি

বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে মাঠে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে। সেটি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিএনপিকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে শেষ হবে। 


রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) প্রচারণার অংশ হিসেবে বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 


শামীম বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপের মানুষ অনেক কিছু বঞ্চিত হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজে ভরে গিয়েছিলো এই জনপদ। আমরা কথা দিচ্ছি আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর হাতিয়ার নানাবিধ উন্নয়নে কাজ করা হবে। হাতিয়ার প্রধান সমস্যা নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এ জনপদের মানুষের দুর্ভোগ লাগোবে আমাদের দল কাজ করবে। হাতিয়া দ্বীপের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি নিয়েও আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। সারা দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে হাতিয়ারকে। 


জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনু উর রশিদ আজাদ।


উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান'সহ অনান্য নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

1

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

2

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

3

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

4

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

5

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

6

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

7

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

8

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

9

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

10

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

11

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

12

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

13

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

14

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

15

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

16

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

17

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

18

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

20