জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প


শাহাদাৎ বাবু 

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প কর্মসূচি চলমান রয়েছে। অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পেইনে নোয়াখালী জেলা বারের আইনজীবী ও সাধারণ মানুষ সেবা গ্রহণ করছেন। 

এ সময় আয়োজক কমিটি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ বলেন, আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এ আয়োজন, কয়েকদিন আগে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ আজকের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মূল মেসেজ হচ্ছে আমরা আমাদের কাজ ও সেবার মধ্য দিয়ে আমাদের আদর্শকে জাগ্রত করতে চাই। মানুষের মাঝে এই আদর্শকে ছড়াতে চাই। এ ধরনের আয়োজন আমরা আগামীতেও করার প্রত্যাশা করি।

নোয়াখালী আন-নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সহযোগিতায় রবিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে জেলা আইনজীবী হল রুমের পাশে এ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সকালে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে চক্ষু ক্যাম্পের কার্যক্রম।

ক্যাম্পেইনে নোয়াখালী আন-নূর চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাইশা মালিহা অনন্যার তত্ত্বাবধানে ফ্রি চক্ষু পরীক্ষাসহ চক্ষু সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। এ সময় চক্ষু চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে।

চিকিৎসা সেবায় ব্যতিক্রমী এই বিশেষ উদ্যোগের জন্য জেলা বারের আইনজীবীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

ফ্রি চক্ষু ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ন আহবায়ক এডভোকেট এ বি জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

1

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

2

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

3

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

4

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

5

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

6

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

7

জল্পনা-কল্পনার অবসান

8

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

9

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

10

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

11

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

12

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

13

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

14

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

15

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

16

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

17

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

18

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

19

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

20