জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস আয়োজনে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

আতিকুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষের আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিসি বাংলোতে নৈশভোজ আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে ভাইস চ্যান্সেলর বাংলোতে একটি নৈশভোজের আয়োজন করছে, যেখানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ নৈশভোজকে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সন্মানে এ নৈশভোজের আয়োজন বলে উল্লেখ করেছেন। সকল শিক্ষার্থীদের জন্য ফিস্টের আয়োজন না করায় শিক্ষার্থীদের মধ্যে নৈশভোজে আমন্ত্রণ পাওয়া একটি অংশ এই আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

এমআইএস বিভাগের শিক্ষার্থী বনি ইয়ামিন
এক লিখিত বিবৃতিতে বলেন, “৫ আগস্ট প্রোগ্রাম বাস্তবায়ন মিটিং-এ আমি প্রথম প্রশাসনকে বলি হলের শিক্ষার্থীদের জন্য ফিস্টের ব্যবস্থা করতে। কিন্তু বাজেট সংকটের কথা বলে প্রশাসন সেই প্রস্তাব আমলে নেয়নি। অথচ তথাকথিত কিছু সমন্বয়কারীর পরামর্শে লাখ টাকার কনসার্ট আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের অবহেলিত রেখে প্রশাসনের এই দ্বিমুখী আচরণ গ্রহণযোগ্য নয়। সকল শিক্ষার্থীদের জন্য খাবার নিশ্চিত না হলে আমরা নৈশভোজের দাওয়াত গ্রহণ করব না।”

অন্যদিকে, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য  মাহমুদুল হাসান আরিফ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  সাংস্কৃতিক আয়োজনকে ‘জুলাই শহীদদের আত্মার প্রতি অবমাননাকর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের স্মৃতির মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা শহীদদের আত্মার সাথে বেঈমানির শামিল। এটি বিগত সময়ের কালচারাল ফ্যাসিজমেরই প্রতিচ্ছবি।”
এই পরিস্থিতিতে মাহমুদুল হাসান আরিফ ‘সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি’ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমি আমার জায়গা থেকে এই প্রোগ্রাম প্রতিহত করবার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সাথে এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

এ বিষয়ে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আরেক সদস্য জাহিদুল ইসলাম হাসান বলেন, আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সৈরাচারের বিদায় উপলক্ষে বিজয় কনসার্টের। কোন শহীদদের স্মরণে এটা আয়োজনের প্রস্তাব করা হয় নি।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পছন্দ অনুযায়ী শিক্ষার্থীদেরকে নিয়ে নৈশভোজের আয়োজন করায় তীব্র সমালোচনা করেছে।

ভিসি বাংলোতে নৈশভোজে আমন্ত্রণ পাওয়া এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, সাধারণ  শিক্ষার্থীদের জন্য ফিস্টের ব্যবস্থা না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রণে যাবোনা।

নৈশভোজের বিষয়ে নোবিপ্রবি উপ উপাচার্য ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজুয়ানুল হক বলেন, "আসলে বাজেট সংকটের কারনে সবাইকে নিয়ে করা সম্ভব হয়নি, এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিকট থেকে ১২০/১৩০ টাকা করে নিয়ে সবাইকে এক সাথে নিয়ে আয়োজন করছে, আরও একটি বিষয় হলো হলের বিষয়ে আয়োজন করতে গেলে বাকিরা বঞ্চিত হবে এই বিষয়েও প্রশ্ন উঠবে।মূলত এই তিনটি কারনেই সবাইকে নিয়ে আয়োজন করা সম্ভব হয়নি"।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

1

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

2

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

3

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

4

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

5

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

6

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

7

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

8

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

9

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

10

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

11

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

12

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

13

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

14

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

15

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

16

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

17

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

18

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

19

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

20