জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে ফার্মেসীতে অভিযান, ৫ ফার্মেসী মালিক কে জরিমানা

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার কয়েকটি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে  নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ । অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা

অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফামের্সী, মুক্তি ফামের্সী, নুর ফার্মেসী কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণে প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্টের সময় নাগরিকদের জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে অভিযান চালানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

1

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

2

মানবতার ডাকে সাড়া

3

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

4

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

5

রংপুরে ছেলের হাতে পিতা খুন

6

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

7

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

8

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

9

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

10

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

11

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

12

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

13

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

14

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

15

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

16

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

17

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

18

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

19

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

20