জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারী দক্ষতা উন্নয়নে টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুর জেলা স্টাফ রিপোর্টার : হাবিবুর রহমান সুমন 


মাদারীপুরে নারীর দক্ষতা উন্নয়নে “টেইলারিং ও ড্রেস মেকিং” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে রকেটবাড়ি এলাকায় প্রশিকার নিজস্ব ভবনে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ^জিৎ বৈদ্য (নাদিম)। তিনি বলেন, “নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান এর সভাপতিত্বে ও বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশনের উপপরিচালক ফারুক আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর এ্যাসেট সাইদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন, শিব সংকর শাহা, ডেইজি আফরোজ, লক্ষণ চন্দ্র দাসসহ প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, এ্যাসেট প্রকল্পের আওতায় এই কোর্সে মোট ২৪ জন নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র ও সম্মানি ভাতা প্রদান করা হবে।

প্রশিকার কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা আধুনিক সেলাই ও পোশাক তৈরির কৌশল শিখে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

1

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

2

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

3

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

4

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

5

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

7

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

8

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

9

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

10

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

11

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

12

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

13

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

14

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

15

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

16

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

17

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

18

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

19

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

20