জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান পরিবার গ্রেপ্তারের সাত দফা দাবি

মোঃ রাতুল হাসান লিমন

নারায়ণগঞ্জে সফররত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পথরোধ করে প্রভাবশালী ওসমান পরিবার ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে একের পর এক অভিযোগ ও দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো নারায়ণগঞ্জে প্রকাশ্যে অবস্থান করছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।
বিক্ষোভকারীরা বলেন, “ওসমান পরিবারের অর্থনৈতিক ও সশস্ত্র নেটওয়ার্ক কারা পরিচালনা করছে, সে বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। অথচ কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে।”
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলোর অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভকারীদের উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে— আন্দোলন-পরবর্তী সময়ে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এবং সেগুলো কার কাছে গেছে তা শনাক্ত করা, আওয়ামী পুনর্বাসনের তৎপরতা বন্ধ, বৈষম্যবিরোধী হত্যা মামলাকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রম রোধ, থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, গ্যাং কালচার ও মাদক ব্যবসা দমনে প্রশাসনের দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা, বিদেশি ভাড়াটে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার, সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ নেওয়া এবং শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনকারীদের দাবির বিষয়ে জেলা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, “আপনাদের দাবিগুলো যৌক্তিক। ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও কিছু সিদ্ধান্ত আমরা সামনে আনছি। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
শরিফ ওসমান হাদির জন্য দোয়া কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের বাকি অংশও এগিয়ে চলছে।”
এক প্রশ্নের জবাবে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “কারও বিরুদ্ধে মামলা আছে কি না, সেটা দেখার বিষয় নয়। যারা সন্ত্রাসে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

1

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

2

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

3

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

4

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

5

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

6

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

7

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

8

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

9

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

10

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

11

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

12

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

13

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

14

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

15

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

16

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

17

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

18

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

19

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

20