জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক চারবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসায় একটি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে যোহর নামাজের পর মরহুমের কবর জিয়ারত করা হয়। এরপর অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামূল হক এনাম।
স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও নান্দাইলের উন্নয়নে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির নেতা মাসুম খান, আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জিয়াউর রহমান শাহিন, আব্দুস সালাম খোকন শিকদার, লিটন সরকার, মিজানুর রহমান ভূইয়া, ডা: আমিনুল হক ভূইয়া, যুবদল নেতা জহিরুল হক, মোবারক হোসেন উজ্জ্বল, শাহজাহান কবির এবং ছাত্রদল নেতা হৃদয় হাসানসহ পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, খুররম খান চৌধুরী ২০২১ সালের ১৭ জুলাই  ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

1

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

2

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

3

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

4

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

5

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

6

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

7

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

8

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

9

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

10

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

11

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

12

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

13

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

14

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

15

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

16

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

17

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

18

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

19

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

20