জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় গলায় ফাঁসি দিয়ে একজনের আত্মহত্যা

মোঃ শফিকুল ইসলাম শফিক।।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটী ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের মোঃ রুকন মিয়ার ছেলে মোঃ তুষার মিয়া(১৮) নামের এক যুবক ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরবেলায়  গাছতলা উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিনসেট ঘরের একটি ক্লাস রুমে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত্যু নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোঃ জিয়া উদ্দিন। 

ঘটনার বিবরণে জানা যায়, তুষার মিয়া দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল বলে তার পরিবার ও এলাকাবাসী জানায়।

মঙ্গলবার ভোরে তার মা তাকে ডেকে দেন তার বাবার দোকান ঘরটি খোলার জন্য কিন্তু দোকান খুলতে না গিয়ে তার বাসার পাশে গাছতলা উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিনসেট ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দোকান না খোলায় তার বাড়ির লোকজন তাকে খোজাখুজি করতে থাকে, এসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসতে থাকলে নাইট গার্ড প্রশান্ত কুমার তালুকদার দরজা খুলতে গিয়ে দেখে তুষার মিয়া ফাঁসিতে ঝুলছে। তার ডাক চিৎকারে ছাত্র ছাত্রী, এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ঝড়ো হয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তাঁর ফোর্স সহ সকাল ১১ ঘটিকায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ ফাঁসি থেকে নামান।

তার বাবা মা জানান, আমাদের ছেলে কারো সাথে কোনো শত্রুুতা নেই, সে মানসিক ভারসাম্যহীন। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা আবেদন করেন বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য। 

পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সুপারিশে এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন মরদেহ দাফনের অনুমতি প্রদান করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

1

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

2

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

3

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

4

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

5

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

6

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

7

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

8

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

9

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

10

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

11

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

12

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

13

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

14

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

15

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

16

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

17

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

18

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

19

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

20