আব্দুল্লাহ আল ফাহাদ
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

ময়মনসিংহের ত্রিশালে তিনদিন ব্যাপি স্থানীয়ভাবে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তীর সমাপনীদিনের অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনের নির্দেশে সেচ্ছাসেবকরা সাংবাদিকদের ছবি তুলতে বাধাঁ দিলে এঘটনা ঘটে। 
নজরুল জন্মজয়ন্তীর সমাপনীদিনের অনুষ্ঠান শুরু হয় বিকেল তিনটার দিকে। আমন্ত্রিত অতিথিরা কবি নজরুলের জীবনী নিয়ে আলোচনা শুরু করলে জেলা এবং স্থানীয় সাংবাদিকরা ছবি তোলা ও ভিডিও করতে গেলে অনুষ্ঠানে দায়িত্বরত সেচ্ছাসেবকরা সাংবাদিকদের বাধাঁ দেয়। অনুষ্ঠান কভারেজ দিতে যাওয়া সাংবাদিকরা কেন ছবি তুলতে পারবে না জানতে চাইলে স্বেচ্ছাসেবকরা জানায় প্রশাসনের নির্দেশ। সাংবাদিকদের দুই প্রতিনিধি ইত্তেফাকের ফারুক আহমেদ ও আজকের পত্রিকার সাইফুল আলম তুহিন মঞ্চে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী’র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তাদের বলেন, কাছে গিয়ে ছবি তুললে ভিআইপিদের সমস্যা হয়। দুর থেকে ছবি তুলুন। ইউএনও’র এমন বক্তব্যে অনুষ্ঠান বয়কট করে, অনুষ্ঠানস্থল ত্যাগ করেন স্থানীয় সাংবাদিকরা। তবে পরবর্তীতে বক্তব্যটি অস্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এর আগে ২৫ মে রোববার তিনদিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনীদিনে একই ঘটনার মুখোমুখি হন যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোর ক্যামেরা পারসন দেলোয়ার হোসেন।  
ছবি তুলতে গিয়ে প্রতিবন্ধকতার স্বীকার আজকের পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাইফুল আলম তুহিন জানান, ইউএনও স্যার বলেছেন, কাছে গিয়ে ছবি তুললে ভিআইপিদের সমস্যা হয়। দুর থেকে ছবি তুলুন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

1

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

2

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

3

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

4

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

5

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

6

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

7

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

8

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

9

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

10

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

11

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

12

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

13

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

14

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

15

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

16

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

17

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

18

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

19

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

20