জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে বরণে লায়ন হেলালের নেতৃত্বে নেতাকর্মীরা যাচ্ছেন ঢাকায়

মোঃ ইমরান

ফ্যাসিবাদের নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তারেক রহমানকে বরণ করতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা থেকে ঢাকা যাচ্ছেন প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে দক্ষিণের ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা থেকে বিশ হাজারের বেশি নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম নগরীর কয়েকটি নির্ধারিত পয়েন্ট থেকে ট্রেন, বাস ও মাইক্রোবাসযোগে নেতাকর্মীদের যাত্রা শুরু হবে বলে জানা গেছে। যাতায়াত ও খাবারসহ সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। অন্যদিকে পুরো দক্ষিণের তদারকি করবেন আহবায়ক ও সদস্য সচিব।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাওয়ায় তৃণমূলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, এই কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, প্রিয় নেতা তারেক রহমানের আগমন দেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটির জন্য দেশের ১৮ কোটি মানুষ অপেক্ষা করছে। দিনটিকে স্মরণ করে রাখতে এবং নেতা কর্মীরা ঢাকায় গিয়ে প্রিয় নেতাকে একনজর দেখতে ব্যাকুল হয়ে আছে। বুধবার আমরা প্রায় বিশ হাজার নেতা কর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

1

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

2

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

3

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

4

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

5

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

6

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

7

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

8

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

9

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

10

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

11

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

12

আনোয়ারায় মাদকের রাজত্ব

13

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

14

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

15

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

16

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

17

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

18

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

19

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

20