জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি ২০ লাখ টাকা: থানায় অভিযোগ দায়ের

মোঃ নুরুল ইসলাম।।

ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের এক মাদ্রাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর শিশুটির পরিবারের নিকট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
অপহৃত শিশুর নাম মোছাম্মদ মারিয়া (৯)। তার পিতা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মাতা মোছাম্মৎ রোকেয়া। মারিয়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তাকওয়া মাদ্রাসার শিক্ষার্থী।
 
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গত ১৮-০৭-২০২৫ইং  শুক্রবার সকাল ১১টার সময় মারিয়া মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর অজ্ঞাত নম্বর থেকে মারিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা এবং তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
এ বিষয়ে তজুমদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

1

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

2

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

3

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

4

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

5

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

7

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

10

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

11

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

12

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

13

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

14

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

15

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

17

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

18

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

19

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

20