জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা

সানজিদুল হক।।

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করছিলেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

1

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

2

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

3

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

4

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

5

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

6

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

7

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

8

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

9

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

10

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

11

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

12

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

13

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

14

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

15

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

16

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

17

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

18

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

19

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

20