জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় রাস্তার বেহাল দশা, দুর্ভোগে জনগণ। দেখার কেউ নেই

টুঙ্গিপাড়া প্রতিনিধি : মো: রাকিবুজ্জামান, (গোপালগঞ্জ)


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিঙ্গিপাড়া বাজার থেকে বর্নি  বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তাটি খানা-খন্দের সৃষ্টি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
যে কোনো সময় রাস্তাটি খালের সাথে মিলে যাবে। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে। খানাখন্দের কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে যান চলাচল  করতে অসুবিধা  হয়ে যাওয়ায় জনগণের ভোগান্তির শেষ নেই।
রাস্তাগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, বর্ষাকালে এই  রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায়  রাস্তায়  ভ্যান ও ইজিবাইক চলাচল করতে অসুবিধা হচ্ছে। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির  বলেন,  টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া থেকে বর্নি বাজার পযন্ত  এতো খারাপ রাস্তা আর নেই।
অবিলম্বে বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি'র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

1

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

2

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

3

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

4

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

5

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

6

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

7

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

8

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

9

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

10

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

11

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

12

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

13

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

14

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

15

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

16

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

17

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

18

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

19

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

20