জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

টানা ৩৬ ঘন্টা পর বিল থেকে চুয়াডাঙ্গার জ্যোতির মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন।।

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়কের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
‎
‎নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
‎
‎তিনি বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ২০ সদস্যের দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকালে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের বিলের মধ্যে থাকা কচুরিপানার নিচ থেকে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎মৃত ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া গ্রামের মৃত ও‌লিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।
‎
‎মৃত ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি। তিনি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। ঘটনাস্থলে উপস্থিত মৃতের চাচাতো ভাই শেখ রবিন ওই নারীর পরিচয় শনাক্ত করেছেন।
‎
‎গত রোববার রাত সোয়া ৮ টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন তাসনিম জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দেড়টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পরদিন সকাল সাড়ে ৮টা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুর পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা। পরে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত রেখে চলে যায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে গাজীপুরা এলাকায় একটি বিলে কচুরিপানার নিচে তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
‎
‎দুর্ঘটনার তদন্তে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

1

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

2

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

3

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

4

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

5

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

6

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

7

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

8

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

9

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

10

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

11

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

12

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

13

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

14

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

15

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

16

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

17

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

18

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

19

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

20