জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসৃচী পালন

মোঃ ইকবাল হোসেন খান।।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাংগাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাংগাইল সাংবাদিক ইউনিয়ন। শনিবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়। 
‎ টাংগাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পুর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাকের টাংগাইল প্রতিনিধি এড. খান মোহাম্মদ খালেদ, টাংগাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক রতন সিদ্দিকী, সাংবাদিক বোরহান হোসেন, মুক্তিযোদ্ধা কলম সৈনিক আবু নাসুম, সাংবাদিক আলমগীর হোসেন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে অনেক সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্ত কোন বিচার হয়নি। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

1

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

2

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

3

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

5

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

6

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

7

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

8

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

9

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

10

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

11

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

12

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

13

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

14

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

15

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

16

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

17

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

18

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

19

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

20