মোঃ কবির হোসেন
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে স্কলার স্কুলে কৃতী শিক্ষার্থীদের মাঝে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আন্দিবাড়ী ভোরবাজারে অবস্থিত স্কলার স্কুল প্রাঙ্গণে বুধবার(০৯ জুলাই)সকালে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর ২০২৪ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান। একইসঙ্গে আয়োজন করা হয় অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. মিজানুর রহমান (মিজান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কলার স্কুলের সহকারী শিক্ষক মো. সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত নাগরিক। তাদের সাফল্যে আমরা গর্বিত। এ সাফল্য ধরে রাখতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে।তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশের ওপরও জোর দেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরাও পুরস্কৃত হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন,
আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখবে। তাদের সাফল্যে আমরা গর্বিত। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াস জরুরি।"
অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন,“আজ আমরা পুরস্কার পেয়ে অনেক খুশি। এ অর্জন আমাদের আরও ভালো পড়াশোনা করতে উৎসাহ দেবে। আমরা শিক্ষক-অভিভাবক সবার কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

1

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

2

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

3

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

4

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

5

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

6

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

7

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

8

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

9

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

11

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

12

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

13

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

14

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

15

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

16

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

17

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

18

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

19

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

20