জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ভাড়ায় যেতে অস্বীকার করায় ভ‍্যান চালক পিতা ও পুত্রকে কুপিয়ে জখম

বাবুল আক্তার।।
ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক ও ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ওই সময় ভ্যানচালক জাহাঙ্গীর ভাড়ায় যেতে অস্বীকার করেন।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিমুল নামের ওই যুবক ভ্যানচালক জাহাঙ্গীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাবাকে বাঁচাতে জাহাঙ্গীরের ছেলে ইজাজুল ছুটে এলে তাকেও বেধড়ক কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারী শিমুল নামের যু্বক পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা এসে তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জখমের শিকার পিতা-পূত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

1

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

2

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

4

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

5

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

6

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

7

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

8

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

9

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

10

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

11

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

12

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

13

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

14

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

15

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

16

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

17

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

18

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

19

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

20