জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান


মোঃ মাহেদী হাসান রাজু

 ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে শনিবার বিকেলে

 দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান ।
 নবাগত পুলিশ সুপার ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, নিকট থেকে জেলার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিঁনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। ঝালকাঠি জেলায় যোগদানের পূর্বে তিঁনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
যোগদান শেষে নবাগত পুলিশ সুপার জানান, "ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ কাজে তিনি জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।"ঝালকাঠিবাসী নতুন পুলিশ সুপারের নেতৃত্বে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা প্রত্যাশা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

1

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

2

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

3

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

4

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

5

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

6

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

7

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

8

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

9

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

10

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

11

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

12

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

13

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

14

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

16

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

17

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

18

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

19

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

20