এতে মাওলানা নুরুল্লাহ আশরাফিকে আহ্বায়ক এবং মুফতি হানজালা নোমানীকে সদস্য সচিব করা হয়েছে। ঝালকাঠি শহরের জেলা অস্থায়ী অফিসে দাওয়াতি মজলিসের একটি বৈঠকে উপস্থিতিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ওযায়ের আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বরিশাল জেলা সভাপতি মাওলানা যুবায়ের গালিব।
দাওয়াতি মজলিসে বক্তারা ইসলামী আন্দোলনের প্রেক্ষাপট, বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এতে ঝালকাঠির বিভিন্ন উপজেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পেশাজীবী ও নবীন-প্রবীণ ইসলামপ্রেমী ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। তারা সংগঠনের দাওয়াত ও নীতিমালার প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনের সঙ্গে যুক্ত হন।
পরিশেষে উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আঃ সাত্তার (শাহ সাহেব গালুয়া), উপদেষ্টা মাওলানা আঃ রহীম খান (পীর সাহেব গালুয়া), মুফতী আইয়ুব খান মাওলানা আলী আকবার সাঈফী, আহ্বায়ক মুফতী নুরুল্লাহ আশরাফী (পীর সাহেব তালগাছিয়া)
যুগ্ম আহবায়ক মাওলানা জাকারিয়া আদনান,
সদস্য সচিব মাওলানা হানজালা নোমানী,
যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ নাঈমুর রহমান নাঈম ও মাওলানা হুজাইফা। সদস্য মুফতী শফিকুল ইসলাম, মাওলানা আঃ কুদ্দুস, মাওলানা ওমর ফারুক, মাওলানা আতিকুর রহমান, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ ইমরান, আহমাদ ইমতিয়াজ।
মন্তব্য করুন