জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

হুসাইন আল পিয়েল 

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগতরাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় সুরভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাটি দায়ের করেন নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক। অভিযোগে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও পুলিশের দাবি।


অভিযান শেষে গ্রেফতারকৃত তাহরিমা জান্নাত সুরভীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

1

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

2

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

3

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

4

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

5

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

6

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

7

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

8

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

9

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

10

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

12

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

13

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

14

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

15

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

16

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

17

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

18

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

19

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

20