জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জনগনেই সিদ্ধান্ত নেবে আগামী ৫বছর কে দেশ চালাবে,হবিগঞ্জের জেলা প্রশাসক

সৌমিত্র কুমার দাস

হবিগঞ্জের চুনারুঘাটে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ  আরেফীন বলেছেন, ‘এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি)  সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।
 চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত  মতবিনিময় সভায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের  সভাপতি অধ্যক্ষ  ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাজিদুল ইসলাম, চা বাগানেরব শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ অনেকেই। 
জেলা প্রশাসক আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই আপনাদের এলাকায়  গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হোক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

1

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

2

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

3

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

4

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

5

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

6

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

7

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

8

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

9

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

10

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

11

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

12

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

13

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

14

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

15

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

16

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

17

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

18

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

19

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

20