জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ'

মাহাফুজুল ইসলাম আসাদ।।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা নানা কৌশল ব্যবহার করেও সুফল পাচ্ছিলেন না। বিষটোপ, পলিথিনের নিশানা আর কলাগাছ পুঁতেও সমাধান না মেলায় এবার কৃষকেরা আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রযুক্তি—‘বাঁশের চোঙ্গা ফাঁদে’।

উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব কৃষকদের সঙ্গে আলোচনা করে এই ফাঁদ তৈরির উপায় জানিয়ে দেন।

সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান জানান, “ইঁদুর মারা আমার নেশা হয়ে গেছে। গত ৬ মাসে প্রায় ৩ হাজার ইঁদুর মেরেছি। গতকাল রাতে ৪৪টি ফাঁদ বসিয়েছিলাম। সকালে গিয়ে দেখি, ৩৫টি ইঁদুর ধরা পড়েছে।” ইঁদুর নিধনে সফল হওয়ায় গত বছর উপজেলা কৃষি অফিস থেকে তিনি পুরস্কারও পান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, “স্থানীয়ভাবে উদ্ভাবিত এ বাঁশের ফাঁদ পরিবেশবান্ধব ও কার্যকর। এক রাতে বহু ইঁদুর ধরা সম্ভব হওয়ায় কৃষকেরা আগ্রহী হচ্ছেন। প্রতিবছর ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। এ পদ্ধতি ব্যবহার করলে ধানসহ অন্যান্য ফসলও সুরক্ষিত থাকবে। বেশি ইঁদুর মারতে পারলে কৃষকদের পুরস্কৃতও করা হবে।”

উল্লেখ্য, দেশে ১৯৮৩ সাল থেকে সরকারি উদ্যোগে ইঁদুর নিধন অভিযান শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

1

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

2

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

3

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

4

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

5

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

6

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

7

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

8

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

9

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

10

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

11

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

12

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

13

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

14

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

15

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

16

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

17

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

18

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

19

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

20