জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরের ট্রাক্টর ও অটো চার্জার এর মুখোমুখি সংঘর্ষ চার জন গুরুতর আহত

মোঃ মশিউর রহমান

চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত
দৈনিক জনতার খবর।দিনাজপুর  জেলা প্রতিনিধিঃমোঃ মশিউর রহমান।। 

চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ল্যাম্ব হাসপাতালে আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি গতকাল ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজরের পুর্বে হজরতপুর মোড়ে ঘটেছে। 
প্রত্যক্ষদর্শিগণ জানান, সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী বাজার হতে আওয়ামীলীগ নেতা আতিকুর হাজীর দুটি ট্রাক্টর বেপরোয়াভাবে ওভারটেকিং করতে করতে বেলতলী বাজারের দিকে আসতেছিল। এসময় বেলতলী বাজার হতে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোচার্জারটি ছিটকে গিয়ে পাশর্^বতি জমিতে পড়ে যায়। এসময় অটোচালক, যাত্রী ইউএসডিও এনজিও কর্মকর্তা মৌসুমী বেগম (৪২), মন্মথপুর আইডিয়াল কলেজের ছাত্র তামিম (১৭), ট্রাক্টরের হেলফার সৈয়দ আলীসহ ৪ জন গুরুতর আহত হয়। অটোচালকসহ সকল যাত্রীর দুটি পা ভেঙ্গে যায়। 
ঘটনার সময় কাছাকাছি থাকা ভ্যানচালক জিয়াবুর জানান, ট্রাক্টর দুটি একে অপরকে ওভারটেক করে জোরে চলতেছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে ধাক্কা দিলে অটোচার্জারটি যাত্রীসহ ছিটকে জমিতে পড়ে। এসময় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা গুরুতর আহত যাত্রীগুলোকে নিয়ে হাসপাতালে যায়। অটো চালককে সে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিয়ে ভর্তি করে। অটো চালকের নাম জানা যায়নি।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা লিমন মন্ডল বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দিমেক হাসপাতালে রেফার করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টর দুটি থানায় জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালক মাহবুর ও মশিউর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।দৈনিক জনতার খবর।  দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোঃ মশিউর রহমান।। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

1

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

2

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

3

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

4

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

5

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

6

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

7

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

8

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

9

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

10

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

11

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

12

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

13

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

14

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

15

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

16

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

17

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

18

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

19

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

20