রূপক মুখার্জি
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদারের মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের শিষ্য ও  শিল্পী সুলতানের হাতেগড়া শিশু শিক্ষা প্রতিষ্ঠান নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার মৃত্যুবরণ করেছেন। 
শনিবার (৩১ মে) ভোর ৫টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্রসন্তান স্বনীল মজুমদারসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
চিত্রশিল্পী সমীর মজুমদারের বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামে। সম্প্রতি তিনি ডায়াবেটিস, লিভার,কিডনি,স্বাসতন্ত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা ১১ টার দিকে প্রয়াত এই শিল্পীর মরদেহ নড়াইলে এসে পৌঁছালে প্রথম সুলতান মঞ্চে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর মরদেহ তার প্রিয় প্রতিষ্ঠান শিশুস্বর্গে  আনা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার লিখন কুমার রায়, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল এস.এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদি বৈরাগী, এস.এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর তন্দ্রা মুখার্জি,
চিত্রশিল্পী  নিখিল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিনিধি গ্যালারি সুপারভাইজার মিজানুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুসহ অসংখ্য ভক্ত অনুরাগে উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। 
এরপর প্রয়াত শিল্পীর মরদেহ পংকবিলা গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং শনিবার বিকালে নিজ বাড়ির অঙ্গিনায় তাঁকে সমাধিস্থ করা হয়।
প্রসঙ্গত, প্রয়াত এই শিল্পী ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ (ব্যাচেলার অফ ফাইন আর্টস) পাশ করেন। তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে  ( যেমন-তেল রং, জল রং, চারকোল, কলম, কাঠ, পেন্সিল, এক্রেলিক ও ভাস্কর্য) একাধারে কাজ করেছেন। নড়াইলের সুলতান মঞ্চের শিল্পী এস.এম সুলতানের আবক্ষ ভাস্কর্য তাঁর হাতে তৈরি। প্রচার বিমুখ এই শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

1

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

2

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

3

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

4

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

5

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

6

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

7

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

8

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

9

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

10

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

11

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

12

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

13

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

14

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

15

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

16

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

17

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

18

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

19

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

20