জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী গাজীপুর -তারেক রহমান

 
মো.ইমরান হোসেন 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  গাজীপুর  শিল্পনগরীকে আমি মনে করি  পোশাক শিল্পের রাজধানী। এই গার্মেন্টসে লক্ষ লক্ষ ভাই -বোনেরা কাজ করেন। এই শিল্প এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিদেশে আমাদের শ্রমিক যাই, সেই ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের মেয়েদের জন্য প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি   শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। গার্মেন্টস শিল্পকে  আরও বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১২টায় গাজীপুরের  ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে বিএনপি আয়োজিত  বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনিএসব কথা বলেন । এসময় তিনি গাজীপুরের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

স্বাধীনতা অর্জন ও রক্ষায় গাজীপুরের মানুষের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করে এবং নিজের শৈশবের স্মৃতির কথা স্মরণ করে তারেক রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের আগে আমি এই রাজবাড়ী মাঠে অনেক দৌড়াদৌড়ি ও খেলাধুলা করেছি। রাজ বাড়িতে লাল দুটি বাংলো বাড়ি ছিল, সেই বাংলোতে আমরা পরিবারের সবাই থাকতাম। আমার ছোটবেলা এই গাজীপুরেই কেটেছে। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমার একটি হক আছে। আপনাদের কাছে আমার একটি দাবি -ধানের শীষের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। 


তারেক রহমান  বলেন, আগামী ১২ তারিখে বিএনপি নির্বাচিত হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। এর একটি হচ্ছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড। যা দিয়ে আমাদের দেশের নারী ও কৃষকরা অনেক উপকৃত হবে। এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি করেছে।

গাজীপুরের কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান  বলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম গাজীপুরে রেলগেইটে একটি উড়াল সড়ক তৈরি করা হবে যাতে এ এলাকার মানুষ যানজট থেকে মুক্তি লাভ করে। 

এর আগে তারেক রহমান ময়মনসিংহে জনসভা শেষ করে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরে ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে জনসভা মঞ্চে হাজির হন। তাকে বিএনপির গাজীপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ স্বাগত জানান।


তারেক রহমানের আগমন এবং জনসভা উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দান নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজবাড়ীর বিশাল এ ময়দানে মানুষ স্থান না পেয়ে ময়দানের পূর্ব দিকে জোরপুকুর পার, পশ্চিমে শিববাড়ি মোড়, দক্ষিণে রথ খোলা ও উত্তর দিকে আদালত এলাকা ও শহীদ বরকত স্টেডিয়ামে জড়ো হন এবং তারেক রহমানের বক্তব্য শোনেন। এসময় শহরের বিভিন্ন উঁচু ভবনগুলোতেও নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এ,কে,এম ফজলুল হক মিলন (গাজীপুর -৫),ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু  (গাজীপুর- ৩, সাবেক মেয়র  মজিবুর রহমান (গাজীপুর- ১), শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪), প্রেম মঞ্জুরুল করিম রনি ( গাজীপুর -২)।

বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,  বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল,সহ -সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ- বিষয়ক শ্রম  সম্পাদক হুমায়ুন কবীর খান, ডা. মাজহারুল আলম,  ওমর ফারুক শাফিন,  সালাউদ্দিন সরকার,  মুফতি নাসির উদ্দিন, কালিয়াকৈর  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, ব্যারিস্টার  ইশরাক আহমদ সিদ্দিকী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

মো.ইমরান হোসেন,

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

1

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

2

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

3

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

4

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

5

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

6

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

7

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

8

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

9

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

10

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

11

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

12

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

13

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

14

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

15

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

16

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

17

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

18

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

19

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

20