মেহরাব হাসান কাশফি
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

গরু বেচাকেনায় ব্যাপারির সাজে নাজিরহাট হাটে সাড়া ফেললেন হাসানুল কবির

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট কোরবানির হাট এখন জমজমাট। বড় আকৃতির গরু, দর-কষাকষি আর জনস্রোতে মুখর হাটজুড়ে চলছে ঈদের প্রস্তুতির আনন্দ। এর মধ্যেই আলাদা করে নজর কাড়ছেন নাজির বাজারের পরিচিত মুখ জনাব হাসানুল কবির হাসান।
তিনি কোনো খামারি নন, নন পেশাদার গরু ব্যবসায়ীও। শখের বসেই দেশের বিভিন্ন স্থান থেকে ভালো জাতের গরু কিনে এনে বিক্রি করছেন নাজিরহাট হাটে। তবে শুধু গরু নয়, তাঁর উপস্থিতিও যেন এক ভিন্ন আকর্ষণ।
সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর গলায় ঝুলছে একখানা গামছা—চেনা কোন ব্যাপারি মনে হলেও, আসলে তিনি শখের ব্যবসায় জড়িত এক ভিন্নধারার মানুষ। হাটে কেউ কেউ মজার ছলে বলছেন, “ব্যাপারির বেশে শিক্ষিত শখিন!”
জনাব হাসান জানান, “বেশভূষাটা একদম ইচ্ছাকৃত। ব্যাপারির মতো হাটে ঘোরা আমার কাছে আনন্দের একটা অংশ। গরুগুলোও নিজের পছন্দমতো কিনেছি—ভালো লাগলে কেউ নিক, না হলে অভিমান নেই।”
তাঁর আনা গরুগুলোর আকৃতি, স্বাস্থ্য ও আচরণ দেখে অনেকেই মুগ্ধ। ক্রেতারা বলছেন, শখের মানুষ হলেও তাঁর নির্বাচন অনেক পেশাদার বেপারিকেও ছাড়িয়ে গেছে।
নাজিরহাট হাটে তাঁর এমন উপস্থিতি এখন কৌতূহল, হাস্যরস আর প্রশংসার মিশেলে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

1

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

2

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

4

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

5

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

6

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

7

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

8

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

9

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

10

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

11

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

12

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

13

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

14

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

15

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

16

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

17

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

18

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

19

লাউয়াছড়া জাতীয় উদ্যান

20