জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

আরিফ রববানী  ।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ‍্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন ও সোহাগ। বাকিদের পরিচয় জানা যায়নি।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার  বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন‍্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে অবস্থান করছিলেন তার সমর্থকরা। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ঘটনাস্থল এলাকায় যান। দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

এসময় প্রকাশ‍্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে ব‍্যবসাপ্রতিষ্ঠান।

বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বলেন, ‘আমার দলের নেতাকর্মীদের ওপর প্রকাশ‍্যে গুলি করে উদ্দেশ্যমূলকভাবে হামলা করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে এবি সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতীক পাওয়ায় আমার ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারও ওপর হামলা করিনি।’

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

1

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

2

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

3

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

4

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

5

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

6

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

7

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

8

সুন্দরবন থেকে আট জেলে আটক

9

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

10

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

11

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

12

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

13

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

14

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

15

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

16

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

17

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

19

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

20