জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় আবারও রাসায়নিক পরিবহনে ঝুঁকি

গাজী মাহমুদ পারভেজ।।

গজারিয়ায় আবারও ঘটল রাসায়নিক পরিবহনে বিপজ্জনক দুর্ঘটনা। 
গত এক/দেড় বছরে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। অথচ প্রতিবারই কোম্পানির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, (২৫ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী সড়কে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি লরি থেকে হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিপজ্জনক রাসায়নিক পড়ে যায়। মুহূর্তেই রাস্তা ভিজে ধোঁয়া সৃষ্টি হয় এবং তীব্র গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্টে পড়েন বহু পথচারী।
সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদন করে আসছে। এই রাসায়নিক উত্তপ্ত হলে তাপীয় বিয়োজনে বিস্ফোরক আচরণ করতে পারে। তাই এর উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জরুরি। কিন্তু প্রতিষ্ঠানটির কার্যক্রমে সেই সতর্কতার ন্যূনতম নিশ্চয়তাও নেই বলে অভিযোগ উঠেছে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম বলেন—“রাসায়নিক পরিবহনে অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। জনগণের জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ বলেন—“রাসায়নিক পরিবহনের মানদণ্ড ভঙ্গ করলে গাড়ি জব্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান বলেন—
“রাসায়নিক পড়ে যাওয়ার পর দাঁড়ানোই দায় হয়ে গিয়েছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাফেরা করা অসম্ভব।”
অভিভাবক ফেরদৌসী আক্তার জানান—“আমাদের সন্তানরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। রাসায়নিক পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে এখনই কঠোর হতে হবে।”
সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এজাজ আহমেদ বলেন, সামুদা ক্যামিকেল এর পরিবহনকারী লরি ক্যামিকেল পরিবহন উপযোগী কি-না?  সর্বাগ্রে দেখা দরকার তারপর ওদের ক্যামিকেল বর্জ ব্যাবস্থাপনা নিয়ে তো অভিযোগ দীর্ঘ দিনের। বর্জ ব্যাবস্থাপনা নিয়মিত নিরীক্ষার আওতায় আনা প্রয়োজন।
বিষয়টি নিয়ে গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার মো. ফিরোজ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেমিক্যাল পরিষ্কার করি।
বিষয়টি নিয়ে সামুদা কেমিক্যাল কোম্পানির লজিস্টিক ম্যানেজার শহিদুল্লাহ বলেন, আজকের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সড়কে উঁচু ডিভাইডার থাকায় ট্যাংক লরি ঝাঁকুনি খায়, যার ফলে তরল রাসায়নিক পড়ে যায়। আমরা পরিবহনে আরও সচেতন থাকবো।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি, তবে যেহেতু পরিবেশ দূষণ হচ্ছে, তাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

1

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

2

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

3

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

4

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

5

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

6

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

7

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

8

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

9

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

10

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

11

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

12

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

13

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

14

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

15

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

16

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

17

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

18

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

19

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

20