জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

মোঃ সাইদুর রহমান 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গেড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। নিহত ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং মিরাজ সাভার সি এফ এম কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাভার এলাকা থেকে মোটরসাইকেলে করে ১২ থেকে ১৩ জনের একটি দল সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে যান। রস পান শেষে ফেরার সময় গেড়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ইউসুফ ও মিরাজ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

1

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

2

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

3

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

4

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

5

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

6

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

7

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

8

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

9

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

10

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

11

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

12

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

13

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

14

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

15

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

16

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

17

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

18

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

19

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

20