জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জেরে শ্বশুরের ওপর হামলার ঘটনা ঘটেছে

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে। কাঠের বৈঠার আঘাতে গুরুতর আহত হন শ্বশুর আনোয়ার হোসেন (বাড়ি: বকবান্ধা গ্রাম, যাদুরচর ইউনিয়ন)। অভিযুক্ত জামাই শান্ত মিয়া একই ইউনিয়নের আলগারচর গ্রামের ওয়াহিদুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের কন্যা মনজুয়ারা ও শান্ত মিয়ার মধ্যে প্রেমের সম্পর্কের পর দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শান্ত মিয়ার পরিবার বউকে মেনে নিলেও, মনজুয়ারার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল দীর্ঘদিনের দ্বন্দ্ব।
ঈদুল আজহার আগমনে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জামাইকে দাওয়াত দিলেও শান্ত সাড়া দেননি। পরে সোমবার সকালে মেয়ের বাড়ি থেকে জামাইকে আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে শান্ত মিয়া ক্ষিপ্ত হয়ে শ্বশুর আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করেন। পরে হাতে থাকা কাঠের বৈঠা দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
মনজুয়ারা বলেন "দুই বছর ধরে অনেক কষ্টে সংসার করছি। শান্ত ও তার পরিবার আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এবার আমার বাবা ও ভাইয়ের ওপরও হামলা করেছে। আমি এর সঠিক বিচার চাই।" তিনি জানান, ঘটনার পর বাধ্য হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

1

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

2

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

3

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

4

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

5

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

6

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

7

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

8

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

9

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

10

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

11

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

12

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

13

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

14

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

15

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

16

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

17

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

18

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

19

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

20