জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশু ফাইজা'র মর্মান্তিক মৃত্যু


 মো: মেহেদী হাসান  
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ২বছর বয়সি ফাইজা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলা পরিষদের ভিতরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামের মোঃ ফাইজুল হকের মেয়ে ছিলো।
তার বাবা এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ মিঃ এর হোমনা উপজেলা মেডিক্যাল প্রমোশান অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়, সকালে শিশু ফাইজা তার মায়ের সাথে হাটছিলেন। সাড়ে ৯টার দিকে  এসিল্যান্ডের গাড়ীর চালক মোঃ তৈয়্যবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সামনে শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ তিনি শিশুটি উদ্ধার না করে চাকায় পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে ফাইজার মায়ের শোরচিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাকুরীর সুবাদে বাবা-মায়ের সাথে শিশুটি এখানে ভাড়া বাসায় থাকতেন।
এঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোমনা উপজেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন সাধারণ জনগণ। দোষি ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

1

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

2

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

3

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

4

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

5

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

6

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

7

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

8

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

9

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

10

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

11

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

12

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

13

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

14

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

15

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

17

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

18

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

19

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

20