জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মোরসালিন ইসলাম

 নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সকল প্রধানমন্ত্রী,আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার(পহেলা ডিসেম্বর)সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর। 
খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এ অবস্থায়, তার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করব। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে দেন এই কামনা করছি।

দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

1

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

2

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

3

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

4

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

5

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

6

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

7

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

8

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

9

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

10

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

11

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

13

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

14

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

15

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

16

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

17

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

18

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

19

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

20