মোঃ হামজা শেখ, রাজবাড়ী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীর কালুখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন—কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিরু, বিএনপি নেতা শাহজাহান আলী মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজমীর হোসেন খান, রাজবাড়ী জেলা তরুণ দলের সদস্য সচিব টুটুল আহসান তুরান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহমান ভেন্ডার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী মেরিনা প্রিন্স, আকলিমা খাতুন, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হানিফ মণ্ডল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম সবুজ, আসাদ মোল্লা, রাশেদুল ইসলাম সাগরসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ হাট নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আব্বাস আলী।