জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে ভাসছে গ্রামের যুব সমাজ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম এলাকায় উপজেলা শিশু পার্ক সংলগ্ন  শীতলক্ষা নদীর তীরে নয়নাভিরাম স্থানে খেলাধুলার জন্য মাঠ উদ্বোধন করায় স্থাণীয় যুব সমাজ আনন্দে ভাসছে। 
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খেলাধুলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়ছে। যুব সমাজ যেনো বিপদগামী না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলার পরিবেশ থাকলে যুব সমাজ ধংসের দিকে যাবে না, মাদক থেকে তারা দুরে থাকবে। খেলাধুলার পরিবেশ না থাকায় যুবকরা বিপদগামী হচ্ছে। যুবকরা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপকর্মে।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুব সমাজ মননশীল হয়ে গড়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো।
স্থাণীয় যুব সমাজের অনেকেই জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়ার তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থাণীয় সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলা ও পৌর ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

1

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

2

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

3

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

4

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

5

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

6

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

7

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

8

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

9

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

10

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

11

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

12

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

13

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

14

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

15

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

16

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

17

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

18

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

19

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

20