Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত


এসএম শাহাদাত
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। কর্মশালাটি পরিচালনা করেন রূপান্তরের সাতক্ষীরা জেলার সমন্বয়কারী গোলাম কিবরিয়া।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। তিনি বলেন পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ একটি মারাত্মক হুমকি। বনজীবীরা সুন্দরবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে এবং বিকল্প উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।কর্মশালায় ৩০ জন বনজীবী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপান্তরের কর্মী আবু হান্নান,  ‘ইয়ুথ ফর সুন্দরবন’ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান এবং মিডিয়া সম্পাদক এসএম শাহাদাত।আলোচনায় পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণে বনজীবীদের ভূমিকা এবং সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালাটি বনজীবীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সুন্দরবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

1

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

2

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

3

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

4

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

5

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

6

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

7

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

8

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

9

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

10

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

11

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

12

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

13

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

14

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

15

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

16

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

17

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

18

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

19

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

20