জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জতীয় মৎস্য সপ্তাহ-উদ্বোধন" র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটি,কালিগঞ্জ, সাতক্ষীরা-এর আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।অনুষ্ঠানে উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, হ্যাচারি কর্মকর্তা আজারুল হক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে গৌরবময় অবস্থানে পৌঁছেছে। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
পরে সফল মৎস্য চাষি ও মৎস্য খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

1

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

2

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

3

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

5

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

6

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

7

আমন ধানের ফলন ভালো

8

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

9

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

10

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

11

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

12

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

13

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

14

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

15

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

16

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

17

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

18

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

19

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

20