জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কানসাটে ১১ কেজি গাজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত নারীর স্বামী পালিয়ে যান। আটক হওয়া চাঁদনী বেগম ও তার স্বামী হাবিবুর রহমান হবু দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।
বুধবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে কানসাট গোপালনগর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার বড় একটি চালানসহ চাঁদনী বেগমকে আটক করা হয়।
পলাতক হাবিবুর রহমান হবু ও আটক চাঁদনী বেগম স্বামী-স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর গ্রামে।
অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং প্রশাসনের নজর এড়াতে বাড়ি ভাড়া নিয়ে নানা কৌশলে তা পরিচালনা করছিলেন।
এ ঘটনায় পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

2

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

3

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

4

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

5

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

6

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

7

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

8

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

9

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

10

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

11

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

12

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

13

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

14

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

15

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

16

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

17

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

18

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

19

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

20