জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

 মুহাম্মদ নাসীর উদ্দিন 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫ জানুয়ারি রাত  ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য গ্রহণকারীদের ওপর একটি যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয় ।  সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী  থানার ওসি এ অভিযান সফলভাবে পরিচালনা করেন। আসামি আরিফুল ইসলাম বাবু। পিতা  শাহ আলম আকন সাং-সাতুরিয়া। থানা কাউখালি, জেলা পিরোজপুর  মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামির বাসায় ধারালো দেশীয় অস্ত্র, মাদক সেবনের সরঞ্জামাদিসহ ৫টি মামলার আসামি আরিফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে মেজর এস এম খালেদুল ইসলামের নির্দেশে আরিফুল ইসলাম বাবুকে  গ্রেপ্তার করে ও সরঞ্জামাদি পুলিশ জব্দ করে। অভিযান শেষে মেজর খালেদ ব্যক্ত করেন যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ  কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ইতোপূর্বে ২৩ জানুয়ারী '২৬ কাউখালিতে অভিযান পরিচালনা করে একটি ভবন থেকে মাদকের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ভবন মালিক ও কাউখালী উপজেলা বিএনপি নেতা লিয়াকত আলী দাবী করেন মাদকসেবনে ব্যবহৃত সরঞ্জামাদি তার জনৈক আত্মীয়ের।

এলাকাবাসীর দাবী আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণ মূলক করতে হলে মাদকব্যবসায়ী, মাদকাসক্ত, সন্ত্রাসী, মানবপাচারকারীদের গ্রেপ্তার করাসহ অস্ত্র উদ্ধার করা জরুরী।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

1

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

2

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

3

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

4

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

5

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

6

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

7

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

8

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

9

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

10

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

11

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

12

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

13

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

14

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

15

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

16

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

17

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

18

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

19

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

20