মোঃ শরিফুল ইসলাম
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

একজন জিয়া

শহীদ প্রেসিডেন্ট মেজর  জিয়াউর রহমান( বীর উত্তম) । পূর্বপাকিস্তান সেনাবাহিনীর একজন বীর সেনা। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে গ্রেফতার করার পর যখন জাতি দিশেহারা হয়েছিল ঠিক তখনই আলোর দিশাহয়ে আর্বিভূত হলো আমি মেজর জিয়া বলছি সেই কন্ঠ। সকলেই যার যার অবস্থান থেকে পশ্চিম পাকিস্তানীদের বিরুদ্ধে লড়াই শুরু করলো।এখানে আমি মেজর জিয়ার সাহসী মনোবল এবং  দৃঢ়তার কথা   চিন্তা করছি,একজন মেজর জানে যদি দেশ স্বাধীন না হয় তাহলে বিদ্রোহ  করার তার নিশ্চিত মৃত্যুদন্ড হবে,তারপরও স্বাধীনতার ঘোষণা দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। নিজে স্ব শরীরে যুদ্ধ করলো,স্ত্রী সন্তান বন্দি জেনেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে,  প্রতিরোধ আরোও গতিশীল করতে  জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য নিজ নামে জেড ফোর্স গঠন করেন। এছাড়া মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বপুর্ণ অবদান রাখেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলে লাল সবুজের পতাকায় শোভিত স্বাধীন দেশে তিনি কোন ক্ষমতার আশাআকাঙ্ক্ষা না করে পুনরায় সেনাবাহিনীতে ফিরে যান এবং ১৯৭২ সালে সেনাবাহিনীর ডেপুটি চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৭৩ সালের শেষের দিকে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। স্বাধীনতা যুদ্ধে বীরুত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধুর সরকার জিয়াউর রহমানকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সংঘটিত ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের পর রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর ক্যু ও পাল্টা ক্যুর মাধ্যমে দেশ যখন চরম রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকটে নিপতিত তখন জিয়াউর রহমান আবার দেশের রাষ্ট্রীয় ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতির মধ্যদিয়ে তিনি গৃহবন্দীত্ব রথকে মুক্ত হয়ে জনগনের আশা আকাংখার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেনাবাহিনীর মধ্যে প্রশ্নাতীত জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাদপিঠে আসীন করে। জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ২৩ জুন একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সমর্থিত প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানিকে বিপুল ভোটে পরাজিত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
একটি দেশকে গড়ে তুললেন তলাবিহীন ঝুড়ি থেকে একটি আধুনিক স্বনির্ভরশীল সোনার বাংলা। দেশে প্রত্যাবর্তন হয় বহুদলীয় গণতন্ত্র।দেশের  জনগন ফিরে পায় স্বাধীন মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার,কর্মসংস্থান, সমাধিকার, গনতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা, । দেশ হয়ে উঠে খাদ্য স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভরশীল বাংলাদেশ। বিশ্বের দরবারে বাংলাদেশ নিজের স্থান করে নেয় উন্নয়নশীল অগ্রগতি দেশ হিসাবে। সারা বিশ্বে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ পরিচালনার উপর আকন্ঠ সমর্থন দিতে থাকে।তলাবিহীন দেশের প্রেসিডেন্ট থেকে হয়ে উঠে বিশ্বের প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট  হিসেবে। তার এই মহান শাসনামলে তার বলিষ্ঠ নেতৃত্ব  ও সাহসী মনোভাবই তাকে বিশ্বের দরবারে বিশ্ব নেতার স্থানে জায়গা করে দিয়েছে। 
তিনি রাষ্ট্রপতি ছিলেন. কিন্তু জীবনযাপন ছিল সাধারণ মানুষের মতো। রাষ্ট্রপতি জিয়া বিশ্বাস করতেন, “যদি কৃষক বাঁচে, দেশ বাঁচবে।” তাঁর জীবন ছিল পরিশ্রম, ত্যাগ আর আদর্শের প্রতিচ্ছবি।
জি*য়াউর রহমান ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক রাষ্ট্রনায়ক।
যখন বাংলাদেশ সদ্য স্বাধীন, ক্ষত-বিক্ষত, তখন তিনি শুধু রা*জনীতি নয়, প্রযুক্তি, বিজ্ঞান ও ভবিষ্যতের দিকেও দৃষ্টি দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে পরিকল্পনা করা হয়েছিল যে, ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব রকেট উৎক্ষেপণ করবে, মহাকাশ প্রযুক্তির দিকে এগিয়ে যাবে।
তিনি চেয়েছিলেন, বাংলাদেশ যেন শুধু কৃষি নির্ভর না থেকে, টেকনোলজি ও ইনোভেশনের পথ ধরে এক আধুনিক রাষ্ট্রে পরিণত হয়। এই লক্ষ্যেই তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ওপর জোর দেন, এবং বিজ্ঞানমনস্ক নেতৃত্ব গঠনের উদ্যোগ নেন।
তার সময়েই দেশে উন্নত প্রযুক্তিনির্ভর শিল্প ও আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়, যার ভিত্তিতে পরবর্তীকালেও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে।
তার শাসনামল ছিল বাংলাদেশও বাঙ্গালীদের কাছে স্বর্নযুগ ও সোনালীফসল।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।  তার মৃত্যুতে বাংলার উন্নয়নের উদিত সূর্য অস্তমিত হয়!! 
 ৩০ শে মে  ২০২৫ ইং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে  মহান নেতার  প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

1

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

3

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

4

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

5

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

6

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

7

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

8

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

9

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

11

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

12

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

13

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

14

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

15

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

16

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

17

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

18

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

19

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

20