জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আসামী না হয়েও কারাগারে শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন

মোঃ ফখরুল মোস্তফা।।

নোয়াখালী হাতিয়ায় একটি মামলায় মিথ্যা আসামী হওয়ার অভিযোগে কারাগারে যেতে হয়েছে এক শিক্ষককে। তারই প্রতিবাদে মানববন্ধন করেছেন হাতিয়ায় প্রাথমিক শিক্ষক পরিবার। 
সোমবার (১১ আগস্ট) সকাল দশটায় উপজেলার প্রধান সড়কে হাতিয়া থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাতিয়া প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়া উপজেলার নলচিরা ছিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জসীম উদ্দিনকে মিথ্যা হয়রানি মূলক মামলার অভিযোগে আটক করা হয়েছে। প্রকৃত পক্ষে শিক্ষক জসীম উদ্দিন মামলায় অভিযুক্ত সেই জসীম উদ্দিন নয়। শিক্ষক জসীম উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পাশ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু ১৯৯১ সালে কক্সবাজার জেলার চকরিয়া থানায় জসীম উদ্দিন প্রকাশ দেলু নামে এক ব্যক্তিকে মামলার আসামী করা হয়েছে। মামলার আসামী করা ব্যক্তির নাম ঠিকানা ও পিতার নাম কাকতালীয় ভাবে শিক্ষক জমীমের নামে মিলে যাওয়ায় তাকে আটক করা হয়েছে। যা কোন অবস্থায় কাম্য নয়। যথাযথ তথ্য উদঘাটন করে প্রকৃত আসামীকে সনাক্ত করার দাবি করেন বক্তরা। 
হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন, একজন শিক্ষকের প্রতি এমন অন্যায় আচরণ শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সঙ্কট তৈরী করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সাথে পদক্ষেপ নেওয়ার আবহবান জানান তিনি। 
শিক্ষক জসীমের পরিবারের স্বজন নাসির উদ্দিন ঝন্টু বলেন, বিগত ত্রিশ বছর যাবত তিনি হাতিয়াতেই বসবাস করছেন এবং কখনই পলাতক ছিলেন না। সব সময় তিনি স্কুলে চাকরি করে আসছেন। কিন্তু কিভাবে তাকে এ মামলায় দীর্ঘদিন পলাতক দেখিয়ে আটক করা হল তা বোধগম্য নয়। 
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, মানববন্ধন যে কেউ করতেই পারে। কিন্তু আমরা যে ওয়ারেন্ট এ আসামীর নাম ঠিকানা পেয়েছি তা যাচাই বাছাই করে উনাকে সনাক্ত করেছি। উনিই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

1

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

2

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

3

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

4

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

5

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

6

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

7

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

8

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

9

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

10

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

11

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

12

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

14

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

15

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

16

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

17

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

18

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

19

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

20