জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান অনুষ্ঠিত

  


এসএম শাহাদাত  

 

মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশাশুনিতে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে পাচারের শিকার নারী-পুরুষদের সম্মান প্রদর্শন, মর্যাদা রক্ষা ও সহযোগিতায় অংশগ্রহণের বিষয়ে শপথ পাঠ করা হয়।
শপথ পাঠ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং “স্বাক্ষরে প্রতিপাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক দেব দত্ত চক্রবর্তী, মধুসুদন দত্ত, দীপংকর সরকার, মোঃ মঈনুল ইসলাম, সিটিসির প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং সিটিআইপি সদস্য মনিরুজ্জামান টিটু।আলোচনা সভায় বক্তারা মানব পাচার রোধে কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা পাচার প্রতিরোধে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত ভূমিকা, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।কার্যক্রম শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নূসরাত জাহান, আব্দুল্লাহ আল মাহি, স্বর্ণালী আক্তার, হাফিজা খাতুন ও পূর্ণিমা মণ্ডল এবং কুইজ প্রতিযোগিতায় তন্বি মণ্ডল, স্বাধীন মোল্ল্যা, আব্দুল্লাহ আল নোমান, অতসী গাইন ও তনুশ্রী মিস্ত্রী বিজয়ী হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় এই কার্যক্রমটি পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

1

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

2

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

3

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

4

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

5

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

6

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

7

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

8

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

9

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

10

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

11

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

12

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

13

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

14

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

15

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

16

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

17

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

18

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

19

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

20