এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কার্লভাট দেবে গিয়ে শতাধিক ঘরবাড়ি প্লাবিত

আশাশুনি-বড়দল সড়কের জামালনগরের ফুলতলা কালর্ভাট দেবে গিয়ে ও গোয়ালডাঙ্গার সামাদ গাজীর বাড়ির সামনে কালর্ভাটের উপরে ভেঙে গিয়ে পয়ঃ নিস্কাশন বন্ধ থাকায় এলাকা প্লাবিত হয়েগেছে। পরিস্থিতি দেখতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করেছেন।
আশাশুনি টু বড়দল সড়কের বড়দল ইউনিয়নের জামালনগর চক্ষু হাসপাতালের সামনে ফুলতলা নামক স্থানে কার্লভাটটি দিয়ে জামালনগর ও কেয়ারগাতি গ্রামের পানি নিস্কাশিত হয়ে থাকে। ভারি যানবাহন চলাচলের ফলে এবং একটানা বৃষ্টিপাতের প্রভাবে কার্লবাটটি দেবে গেছে। ফলে এলাকার পানি নিস্কাশন হতে পারছেনা। বৃষ্টির পানিতে গ্রাম দুটির শতাধিক বসতবাড়ি, অন্যান্য স্থাপনা, স্কুল ভবন, কয়েকটি কবর স্থান, মসজিদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও সমস্যায় পড়েছে। 
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল শিকারী জানান, মানিকখালী ব্রীজ হতে বড়দল বাজার পর্যন্ত সড়কের অধিকাংশ কার্লভাট কমবেশী দেবে গেছে। এতে সেই সব এলাকার মানুষ জলাবদ্ধতার কারনে বিপদে রয়েছে। 
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন শনিবার এলাকা পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারনে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

1

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

2

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

3

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

4

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

5

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

6

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

7

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

8

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

9

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

10

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

11

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

12

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

13

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

14

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

15

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

16

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

17

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

18

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

19

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

20