এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে আনুলিয়া সাহিত্য উৎসবে কবির মেলা

আশাশুনিতে আনুলিয়া সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুলিয়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রথমবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হয়।
"সত্য সুন্দরে গড়ি সাম্যের পৃথিবী" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন পিরোজপুরের অতি. জেলা জজ মোক্তাগীর আলম।
উৎসবে সভা প্রধানের দায়িত্ব পালন করেন আনুলিয়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মাষ্টার হেলাল সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৌহার্দ্য সিরাজ, মন্ময় মনীর, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দিন প্রধান শিক্ষক শান্তিরঞ্জন দাস, আলমগীর হোসেন, মনিরুজ্জামান নয়ন, নুর ই আযম সিদ্দিকী, কাজী কাইয়ুম শামীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুজ্জামান মাসুদ প্রমুখ।
উৎসবে "বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে কবিতার প্রাসঙ্গিকতা" বিষয়ের আলোকে স্বরচিত কবিতা পাঠ করেন মনোরঞ্জন বিশ্বাস, সুমন সিদ্দিকী সহ উপস্থিত কবি ও সাহিত্যিক বৃন্দ।
গাজীপুরের জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিতিতে উৎসবে কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

1

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

3

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

4

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

5

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

6

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

7

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

8

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

9

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

10

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

11

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

12

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

13

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

14

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

15

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

16

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

17

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

18

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

19

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

20