জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

মোহাম্মদ আবু মুছা  


বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গতি ও মাত্রা বেড়ে গেছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
রোববার (২৮ ডিসেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা দেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আজ দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে মা-বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী রয়েছেন। দল বড় বা ছোট বিষয় নয়, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতার ওপরই ভোটের ফলাফল নির্ভর করে।
তিনি অভিযোগ করে বলেন, “এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশের জনগণ জানে কীভাবে অধিকার আদায় করতে হয়।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ আবারও প্রমাণ করবে কীভাবে সকল ষড়যন্ত্র পদদলিত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা যায়।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এড ওয়াহিদ সরওয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী তৌফিক আলী খান কবির, প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট আনিচুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

1

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

2

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

3

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

4

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

5

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

6

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

7

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

9

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

10

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

11

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

12

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

13

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

14

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

15

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

16

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

17

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

18

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

19

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

20